রাজগঞ্জে ঈদ কেনাকাটায় মানুষের উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই


আগামী বুধবার (২১ জুলাই- ২০২১) পবিত্র ঈদুল আজহা। এই ঈদে করোনার কঠোর বিধি-নিষেধ শিথিল করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে সকল গণপরিবহন, দোকানপাট ও বিপনি বিতান। আর এ সুযোগে করোনা সংক্রমণের কথা ভুলে গিয়ে রাজগঞ্জ এলাকার মানুষ ব্যস্ত হয়ে পড়েছে ঈদ কেনাকাটায়।
সোমবার (১৯ জুলাই- ২০২১) সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের দোকানগুলোতে দেখা গেছে ব্যাপক ক্রেতার ভীড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগমও বাড়তে থাকে।
বাজারে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেলেও ৩০% মানুষের মুখে মাস্ক নেই। মানছে না সামাজিক দূরত্ব।
রাজগঞ্জ বাজারের কয়েকটি কাপড়ের দোকান, মুদি দোকান, কসমেটিকের দোকানে দেখা গেছে- ঈদ কেনাকাটা করছে মানুষ। এরকম একটি পরিবার এ প্রতিনিধিকে বলেন- ভেবেছিলাম খুব একটা ভিড় হবে না। কিন্তু দেখছি দোকানে ঢোকারই কোনো সুযোগ নেই। শুধু মানুষ আর মানুষ।
রুমা আক্তার নামের এক গৃহবধু বলেন- করোনার মধ্যে দোকানগুলোতে এতো মানুষের ভিড় হবে ভাবতেই পারিনি। উপচেপড়া ভিড় দেখে মনে হচ্ছে, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


