সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে গরু ও ভ্যান চুরি

 রাজগঞ্জে সম্প্রতি দুটি চুরির ঘটনা ঘটেছে। জানাগেছে- গত বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় রাজগঞ্জের মোবারকপুর শেখপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা একটি এড়ে গরু চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। গরুটির মালিক সিদ্দিকুর রহমান জানান- গত শুক্রবার স্থানীয় শয়লারহাট থেকে ৪২ হাজার টাকা দিয়ে গরুটি কিনে এনেছিলাম। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজগঞ্জ বাজারের চাউল পট্টি থেকে, রাজগঞ্জ এলাকার মোবারকপুর ঋষিপাড়ার সন্তোষের একটি মোটর চালিত ভ্যান চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। ভ্যান মালিক সন্তোষ জানায়- উল্লেখিত স্থানে ভ্যানটি তালা দিয়ে রেখে পাশেই প্রয়োজনীয় কাজে যায়। প্রায় ১০/১৫ মিনিট পরে এসে ভ্যানটি উল্লেখিত স্থানে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায় পাওয়া যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ভ্যানটির তালা ভেঙ্গে চোর কিভাবে চুরি করেছে। অসহায় ভ্যান চালক সন্তোষের এক মাত্র উপার্জনের মাধ্যম ছিলো এই ভ্যানটি। সেটি চুরি হয়ে যাওয়ায় বর্তমানে সন্তোষ পরিবাব-পরিজন নিয়ে খুব কষ্টে আছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য