বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে জা’র ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় জার উপর অভিমান করে রুমি খাতুন (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার (১৯ মার্চ-২০২২) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জের খেদাপাড়া উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে। রুমি খাতুন ওই গ্রামের রাশেদুল গাজীর স্ত্রী।

স্বজনদের বরাত দিয়ে খেদাপাড়া ক্যাম্পের টু আইসি সহকারী এএসআই সদরুল আলম বলেন- রুমি খাতুনের দুই বছরের একটি কন্যা রয়েছে। এদিন রাতে তিনি মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন। ভাত খেতে না চাওয়ায় তখন তিনি মেয়েকে মারধর করেন। এতে নিষেধ করতে আসলে জা জেরিনা খাতুনের সাথে রুমি খাতুনের বাকবিতণ্ডা হয়।

সদরুল আলম বলেন- জার সাথে ঝগড়া হওয়ার পর রাত ৯টার দিকে ঘরে থাকা ঘাস মারা বিষ পান করেন রুমি। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুমি খাতুনকে মৃত ঘোষণা করেন।

এএসআই সদরুল আলম বলেন- রুমি খাতুনের মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার