বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারা দেশে নিন্ম আয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা জেলায় ৭৩,৭৯৭টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির বিভিন্ন ভোগ্যপন্য বিক্রয় করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।

পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তৈরী করে দেওয়া তালিকা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্ড বিতরন করা হয়। সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে টিসিবির ভোগ্যপন্য বিক্রয় করা হয়েছে। প্রতি কার্ডের বিপরীতে ৪৬০ টাকা মূল্যে কার্ড ধারীরা ২ কেজি চাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। সাশ্রয়ী মূল্যে টিসিবির এই পন্য ক্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। দুই দফায় টিসিবির সাশ্রয়ী এই খাদ্যপণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ কার্যক্রম কয়েকদিন ধরে চলবে এবং প্রথম দফায় সাতক্ষীরা পৌরসভা ও সদরের ১৪টি ইউনিয়নে মোট ১৭ হাজার ১৪৪টি পরিবার এই সুবিধা পাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২