বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের ৪ দেশের

ইউক্রেনে আগ্রাসনের জেরে ইউরোপীয় ইউনিয়নের চার দেশ রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হচ্ছে— আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক।

দেশগুলো মোট ৪৩ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্রাসেলসে রাশিয়ার দূতাবাস ও এন্টওয়ার্পে কনস্যুলেটের ২১ কর্মীকে বেলজিয়াম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোপনে সক্রিয়’ গোয়েন্দা কর্মকর্তা সন্দেহে ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ পাওয়ার পর চার রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে চেক রিপাবলিক এক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

দেশটির এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই কূটনীতিক হচ্ছেন প্রাগে রাশিয়ার উপরাষ্ট্রদূত।

এর আগে বুধবার পোল্যান্ড রাশিয়ার ৪৫ কূটনীতিককে বহিষ্কার করে।

এ ছাড়া চলতি মাসে বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া ২০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কারের কথা জানায় রাশিয়া।

এদিকে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে ছয়জন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা