শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোজার আগেই ডালে বাড়তি দাম, চিন্তিত ক্রেতা

চাল, তেলসহ বেশিরভাগ নিত্যপণ্যের চড়া দামে হিশেহারা ভোক্তারা। তার ওপর নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডালের বাড়তি দাম। সরকারি হিসেবেই গত বছরের একই সময়ের চেয়ে বর্তমানে মুগ ডালের দাম বেড়েছে ৩৫ ভাগ। একই চিত্র অন্য ডালের ক্ষেত্রেও। এমন পরিস্থিতে রোজায় বাজার নিয়ে শঙ্কায় ক্রেতারা।

আর কিছুদিন পরই পবিত্র মাহে রমজান। রোজা আসলেই চাহিদা বাড়ে ছোলা, মুগ, মশুরসহ নানা ডালের। কিন্তু এরই মধ্যে ডালের বাজার উর্ধ্বমুখী। সামনে আরও বাড়ার আশঙ্কা।

দেশে মাসে গড়ে ছোলার চাহিদা ১০ হাজার টন। রমজানে এটি বেড়ে হয় ১ লাখ ২০ হাজার টন। এই সুযোগেই দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এক মাস আগেও যা ছিল ৮৫ থেকে ৯৫ টাকা।

রাজধানীর কারওয়ান বাজারে এক ক্রেতা আক্ষেপের সুরে বলেন, ‘বেতন যেমনই হোক আমরা তো বাজারে এসে ওভাবে কেনাকাটা করতে পারছি না। যাদের আয় বেশি তারা হয়ত দিতে পারছে কিন্তু যাদের আয় কম তারা তো দিতে পারছে না। এটা তো একটা সমস্যাই।’

মুগ ডালের দাম বেড়েছে সবচেয়ে বেশি, এক বছরে ৩৫ শতাংশ। মানভেদে ১২০ থেকে ১৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। মশুর ডালের কেজিতে গুণতে হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। পাড়া-মহল্লার দোকানে দাম আরও বেশি। চড়া দামের জন্য নানা অজুহাত ব্যবসায়ীদের।

এক বিক্রেতা অজুহাত দিয়ে বলেন, ‘ভ্যাট–ট্যাক্স, বিভিন্ন ধরণের ঝামেলা এগুলো দিয়েই আস্তে আস্তে রেট বেড়ে যায়। এখন একজন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় আসতেই এক হাজার টাকা খরচ হয়। মালামালের ক্ষেত্রে কি হতে পারে, এটা তো আপনাদের জানার কথা।’

বাজারে কার্যকর তদারকির অভাবেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, দাবি ভোক্তা স্বার্থ সংরক্ষণ সংগঠন- ক্যাবের। শুধু রোজা নয় সারা বছরই সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের।

সংগঠনটির সহ সভাপতি এস এম নাজির হোসেন বলেন, ‘একটা সমন্বিত বাজার তদারকি দরকার যেখানে সরকারের বিভিন্ন বিভাগের লোকজন একত্রিত থাকবে। আমাদের প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস বাংলাদেশ ব্যাংক এনবিআর আরো যারা আছেন তাদের সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিংটা হওয়া দরকার।’

কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, মশুর, মুগ, খেসারি, ছোলা মিলিয়ে দেশে বছরে ডালের চাহিদা প্রায় ২৫ লাখ টন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ