শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোহিত শর্মাকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা

আইপিএল শেষ হলেই আরব আমিরাত থেকে সোজা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পূর্নাঙ্গ সিরিজ খেলার জন্যই অস্ট্রেলিয়া সফরে যাবে বিরাট কোহলির দল।

কিন্তু দল ঘোষণার আগেই বড় ধরনের একটি ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। আইপিএল চলাকালেই কাঁধের ইনজুরিতে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক শর্মা। সেই ইনজুরির কারণে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো দলেই রাখা হয়নি ভারতের সহ অধিনায়ককে।

শুধু তাই নয়, পেসার ইশান্ত শর্মাকেও দলে নেয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে জানানো হয়েছে, রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে এখনও ডাক্তারদের মনিটরিংয়ে রাখা হয়েছে। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। বিসিসিআইয়ের এই বার্তায় বোঝা যাচ্ছে, হয়তো সফরের মাঝপথে দলে অন্তর্ভূক্ত করা হবে তাদেরকে।

রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় দলে বিরাট কোহলির সহকারীর (সহ-অধিনায়ক) ভূমিকা পালন করবেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল, তিনি উইকেটরক্ষকের ভূমিকাও পালন করবেন। আর টেস্টে সহ অধিনায়ক থাকবেন আজিঙ্কা রাহানে। সেখানে উইকেটরক্ষকের দায়িত্ব দেয়া হতে পারে ঋদ্ধিমান সাহা এবং রিশাভ পান্তকে।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল

টি-টোয়েন্টি স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), স্রেয়াশ আয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

ওয়ানডে স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), স্রেয়াশ আয়ার, মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল , পৃত্থি শ’, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেষ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ সিরাজ।

কমলেশ নাগরকোটি, কার্তিক তেয়াগি, ইশান পোরেল এবং টি নটরাজন- এই চার বোলারকে দলে না নেয়া হলেও তারা বিরাট কোহলিদের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন