বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৩য় পর্যায় ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়ের ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ৫৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করেছেন শার্শা উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধান মন্ত্রী একযোগে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘরের কাজ চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে শার্শা উপজেলায় ৫৫টি পরিবারকে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন এবং খতিয়ান প্রস্তুুত করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপহার হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ঘর প্রতি বরাদ্দ দেয়া হয় ২ লক্ষ ৫৯ হাজার টাকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের সদস্য অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বজলুর রহমান, রফিকুল ইসলাম, আশাদুজ্জামান মুকুল ও আব্দুল খালেকসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন