শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সৈয়াল (৮২) আর নেই । তিনি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফেরার সময় প্রতিমধ্যে ইন্তেকাল করেন (ইন্না…………….রাজিউন) । তিনি হঠাৎ ডাক্তারি পরীক্ষায় লিভার ক্যান্সারে আক্রান্ত হলে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মৃত মনির উদ্দীন মুন্সির ছেলে।

শনিবার সকাল সাড়ে ১১টার সময় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুমের রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।

গার্ড অফ অনার ও নামাজে জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোর পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান , উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবার রহমান, ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান, ডিহি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম মল্লিক, ডিহি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন আলী, সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক বকুল, নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান মুকুল, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক