বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৪ বিঘা জমির ইরিধানের সাথে শত্রুতা!

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেৃর ধরে ৪ বিঘা জমিতে লাগানো ইরিধানের ক্ষেতে ঘাষ মারা ঔষধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময়ে দূর্বৃত্তরা শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা মাঠে সিরাজুল ইসলাম (৫৫) এর ৪ বিঘা জমিতে ঘাষ মারা ঔষধ স্প্রে করে। যার কারনে জমিতে লাগানো ইরি ধানের চারা পুড়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক সিরাজুল ইসলাম শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।
এ ব্যাপারে কৃষক সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্দেহ করে কাশিয়াডাঙ্গা গ্রামের ২ জনের নামে শার্শা থানায় একটি অভিযোগ করেছে।
কৃষক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে কাশিয়াডাঙ্গা মাঠে ৪ বিঘা জমিতে চাষ-আবাদ করে আসছি। এবারও তিনি তার ৪ বিঘা জমিতে প্রায় ১ মাস আগে ইরিধান রোপন করেন। গত ১ মাসে তার ধান সবুজে পরিনত হয়। বুধবার দুপুরে মাঠে গিয়ে দেখেন তার ৪ বিঘা জমির ইরিধানের চারা পুরোটাই পুড়া। এ সময় আসেপাসের কৃষকেরা দেখে বলেন রাতের কোন এক সময় ঘাষমারা ঔষধ স্প্রে করার কারনে ধানগাছ পুড়ে গেছে।
কৃষক সিরাজুল ইসলাম জানান, তার জমিতে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান ও ফারুক হোসেন নামে দুই ব্যাক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে ঘাষ মারা ঔষধ স্প্রে করেছে। এর আগের শত্রæতা করে সিরাজুলের ঐ জমিতে আমন ধানে ঘাষ মারা বিষ এস্প্রে করে ক্ষতি সাধন করেন। শত্রæতা করে ১ বিঘা জমির কলাসহ গাছ কেটে দেন।
কৃষক সিরাজুল ইসলাম এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে সু-বিচারের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, এমন কাজ জঘন্যতম অপরাধ।
তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে এসেছে। যা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক