শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আলিপুর গার্লস হাইস্কুলের নব-নির্মিত ভবন উদ্বোধন

সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত দেশরত্ম শেখ হাসিনা চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবর আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্মাণ কাজের ঠিকাদার এনছান বাহার বুলবুল, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও অধ্যক্ষ মিজানুর রহমান ও আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ২ কোটি ৩৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন ফিরোজ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন