শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আ.লীগের নেতৃবৃন্দের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত সমর্থিত চেয়ারম্যান আ. রহিম কর্তৃক একাধিক নাটক সাজিয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানসহ পর্যায়ের নেতৃবৃন্দের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরানপুর গ্রামের মৃত জিএম আ. করিমের পুত্র ও কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম রেজাউল করিম।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি ও আমরা কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের পুত্র জামায়াত সমর্থিত চেয়ারম্যান মামলাবাজ আব্দুর রহিমের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে অবস্থান করছি। আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও একজন চিহ্নিত জামায়াত সমর্থিত ব্যক্তি আব্দুর রহিমের ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছি। আগামী নির্বাচনে যাতে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের কোন প্রার্থী কৈখালীতে না থাকে সে কারনে বিভিন্ন সময়ে কাল্পনিক গল্প সাজিয়ে আমাকে সহ ইউনিয়ন আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে দস্যুতা, চাঁদাবাজিসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে। এসব মামলায় ইতোমধ্যে কয়েকটি তদন্তে মিথ্যা প্রমানিত হয়েছে। এরপরও ক্ষ্যান্ত না থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাতে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি সেকারণে একাধিক মিথ্যা মামলায় দায়েরের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, গত ১৫ নভেম্বর ২০২০ সন্ধ্যায় চেয়ারম্যান আব্দুর রহিম আর একটি নতুন নাটক সাজিয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে প্রচার দেন। সে দাবি করেছে তার মাথায় গুলি করা হয়েছে, এরপরও আবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে আব্দুর রহিমকে। অথচ ঘটনাস্থল এবং তার ক্ষত স্থান দেখলে যে কোন ব্যক্তিই বুঝতে পারবেন সেটি সম্পূর্ণ সাজানো। আমরা ধারণা করছি অন্য কিছুর রক্ত গায়ে মেখে, ব্লেড দিয়ে মাথায় চিরে এবং পুরানো একটি গুলি খোসা উপস্থাপন করে এধরনের মিথ্যা নাটক সাজিয়েছেন মামলাবাজ চেয়ারম্যান আব্দুর রহিম। ওই মিথ্যা নাটককে পুজি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের উদ্দেশ্যে বিভিন্ন কৌশলে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে প্রচার করান। এমনকি ফেসবুক লাইভে গিয়ে ওই ঘটনায় আমি সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়িত মর্মে অবান্তর বক্তব্য উপস্থাপন করেন। যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যে প্রণোদিত। আর এই মিথ্যা ঘটনায় আমাকেসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের চক্রান্ত চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান আব্দুর রহিম।

তিনি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে চেয়ারম্যান আব্দুর রহিম কর্তৃক মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো