শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মিথ্যা মামলার প্রতিবাদে রাজ্জাক পার্কে প্রতিবাদ সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা সম্পাদিকা ও ভোমরা প্রেসক্লাবের সদস্য শাহানারা খাতুন রিনা নামে এক নারীসহ তার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে।

১৬ মে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের অস্থায়ী স্থানে ওই নারী পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্যামনগর উপজেলার ভরুলিয়া মৌজা জে এল নং ২০ এর স্থানীয় জমি মালিকের মোট ৪৭ বিঘা জমি ১৫ ডিসেম্বর ২২ সালে কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের সৈয়দ মোস্তফা আলী আফছারের পুত্র জাকির হোসেনের কাছ ১০ হাজার টাকা হারী চুক্তিতে লিজ গ্রহন করে এবং ওই জমিতে মৎস্য চাষ করে আসছিল।

কিন্তু জাকির মৎস্য ঘের পরিচালনা করতে না পারায় জাকির মৌখিক চুক্তি মতে রিনা ও তার পরিবারদের কাছে ওই ঘের হারী দেন। তিনি আরো বলেন, জমি চুক্তি মতে রিনার পরিবার জমির হারীর প্রদানের খাতায় ৫ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা জাকিরকে দেয় এবং ওই জমি রিনার পরিবারকে দখল বুঝিয়ে দেয়। সেখান থেকে তারা ওই লিজ জমিতে ভোগদখল করে করে আসে রিনার পরিবার। এরপর জাকিরকে ওই জমির হারীর ডিড লিখে দেওয়ার কথা বললে জাকির বিষয়টি অস্বীকার করে এবং লিজকৃত জমিতে দখলে না যাওয়ার জন্য রিনার পরিবারের সাথে প্রায় সময় জাকির বিরোধ সৃষ্টি করে এবং তাদেরকে মিথ্যা মামলা দেওয়াসহ প্রাণনাশের হুমকি ধামকি প্রদর্শন করে এবং তার পরিবারকে ঘের থেকে তাড়িয়ে দেয়ার চক্রান্ত করতে থাকে ওই জাকির। তখন রিনার পরিবার বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ আলম বাবুর কাছে অভিযোগ দিলে উভয় পক্ষের নিয়ে পরিষদে বিষয়টি নিয়ে শালিস করে ইউপি চেয়ারম্যান। শালিশে লিজ ও টাকা প্রদানের বিষয়ে জাকির সত্যতা স্বীকার করায় তাকে টাকা ফেরত এবং এক বছর ওই জমিতে রিনার ঘের করতে দেওয়ার জন্য জাকিরকে ইউপি চেয়ারম্যান বলেন। এক পর্যায়ে শালিসে কথা না মেনে টাকা ও ঘের না দেওয়ার জন্য ১১ মে জাকির বাদী হয়ে কাল্পনিক নাটক সাজিয়ে রিনা ও তার পরিবারের নামে আসামী করে তাদের নামে শ্যামনগর থানায় উল্টো হয়রানি মুলুক মিথ্যা মামলা করে, যার মামলা নং২৮/৩০ জিআর।

তিনি আরো বলেন, এই মামলার এজাহার তারিখ উল্লেখিত ঘটনার দিনে রিনা ও তার পরিবার সেখানে উপস্থিত ছিলেন না এবং সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া রিনা তার মেয়ের এসএসসি পরিক্ষার কাজে ব্যস্ত ছিলেন এবং তার পিতা সাতক্ষীরা শহরে নিজ বাসায় অবস্থান করেছিলেন। এই সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে রিনা ও তার পরিবারের নামে মিথ্যা হয়রানি মুলুক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একইসাথে মামলা থেকে অব্যাহিতসহ সঠিক তদন্তপূর্বক প্রকৃত ঘটনার উৎঘটনের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন