মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমজীবী মানুষদের সাথে মে দিবসের শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা বন্ধুসভা

প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এই দিন সকাল ১০ টায় সাতক্ষীরা প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা সাতক্ষীরা শহরের বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদেরকে ফুলের শুভেচ্ছা জানান

ফুলের শুভেচ্ছা পেয়ে প্রায় দুই দশক ধরে লেদ মেশিনে কাজ করা কবিরুল ইসলাম বলেন এত বছর ধরে এই পেশায় নিয়োজিত হওয়ার কারণে প্রাত্যহিক অল্পবিস্তর ঝুঁকি কাটিয়ে উঠতে পারলেও সকাল ৯টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত কাজ করতে করতে কখনও কখনও ঝিমঝিম করে তার হাত-পা। মাসে যে টাকা মাইনে পান তা দিয়ে মাসের ১৫-২০ দিন চলে গেলেও বাকি দিনগুলো আর চলতে চায় না।

শ্রমিক হিসেবে তার অধিকারের কথা জানতে চাইলে বিস্মিত হয়ে বলেন, একজন শ্রমিক হিসেবে আমার কী অধিকার তা আমি কেমনে জানব? মে দিবস কী জানি না। ওই দিন শ্রমিকগো হইলে আমরা ছুটি পাইতাম। জীবন নিয়ে আলাদা কোনো ভাবনা নেই কবিরুলের। ২ ছেলে ১ মেয়ের সংসারে তার একটাই চাওয়া— ছেলেমেয়েকে মানুষ করা। আর যত দিন তিনি শারীরিকভাবে সক্ষম আছেন, তত দিন কাজ করতে চান লেদ মেশিনে। কারণ, এ ছাড়া অন্য কোনো কাজ তার জানা নেই।

তিনি আরও বলেন তোমার শুভেচ্ছা পেয়ে সত্যি আজ অনেকটা ভালো লাগছে, শ্রমিকদের অধিকার জানতে পেরে প্রথমআলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাতে ভূলেননি।

এসময় উপস্থিত ছিলেন প্রথমআলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক তারিক ইসলাম, ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, বন্ধু তাহির প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা শহরের বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা