বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাটায় ট্রাক্টরে মাটি পরিবহন

সংবাদ প্রকাশের পর কলারোয়ায় রাস্তায় সৃষ্ট কাদামাটি অপসারণের নির্দেশ

‘যন্ত্রদানব ট্রাক্টরের দখলে কলারোয়ার রাস্তা, অতিষ্ঠ জনজীবন’ শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের টনক নড়েছে। মুহূর্তের মধ্যে কলারোয়া উপজেলাব্যাপী ট্রাক্টর চলাচল বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইটভাটায় ব্যবহারের জন্য মাটি উত্তোলনের ফলে জনসাধারণের চলাচলের সমস্য-বিঘ্নিত সৃষ্টি হচ্ছে মর্মে নোটিশ জারি করা হয়েছে।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মৌসুমী জেরীন কান্তা স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘প্রত্যেক ইটভাটা মালিককে ইটভাটায় ব্যবহারের জন্য ট্রাক বা ট্রলিতে মাটি পরিবহনের ফলে ভাটা সংলগ্ন রাস্তায় কাদামাটি পড়ে রাস্তায় জনসাধারণের চলাচলের বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে কয়েক জায়গায় দূর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। এ অবস্থার প্রেক্ষিতে জনরোষের সৃষ্টি হচ্ছে। যা আদৌও কাম্য নহে। এমতাবস্থায় অবিলম্বে ভাটা সংলগ্ন রাস্তা ও পরিবহন রুটে মাটি উত্তোলন ও পরিবহনের জন্য সৃষ্টি কাদামাটি অপসারণের জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

এছাড়া এই সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক জরুরী সভার আহবান করা হয়েছে বলে জানা গেছে।

নোটিশের অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু