সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের মনোনয়ন

সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন সাতক্ষীরার লায়লা পারভীন সেঁজুতি

লায়লা পারভীন সেঁজুতি। শিক্ষক, সাংবাদিক। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদের সন্তান। সাতক্ষীরায় সামাজিক আন্দোলনের অন্যতম পুরোধা। এবার তিনি হতে যাচ্ছেন সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।
তিনি স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। দায়িত্বে আছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেখানে সাতক্ষীরা থেকে লায়লা পারভীন সেঁজুতি মনোনয়ন পেয়েছেন। খুব শিগগির তিনি শপথ নিয়ে সংসদ সদস্য পদ দায়িত্ব পালন করবেন।

এদিকে সংরক্ষিত আসনের দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সংরক্ষিত আসনের দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতিকে অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ এবং সরকারি নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ডটকম পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল