শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের উন্নয়ন বার্তা নিয়ে গণসংযোগ করলেন আবু আহমেদ

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

এসময় তিনিসেরকারি কলেজ মোড়ের চায়ের দোকান, ফটোকপির দোকান, মুদি দোকান এবং পথচারীদের হাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণ সংযোগ কালে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়নে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।
আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, বঙ্গবন্ধু সৗাটেলাইট স্থাপন, ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল স্থাপন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী ট্যানেল নির্মাণ, মুক্তিযোদ্ধা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান, জনশক্তি বৃদ্ধিকরণ, প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণ, সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বসন্তপুর নদীবন্দরের গেজেট প্রকাশ, জেলেদের খাদ্য সহায়তা প্রদান সহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নকেরা হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। এবং আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১,২,৩ ও ৪ আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিকে যাকেই মনোনয়ন দিবেন তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন পৌর ২ নংওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সৈয়দ সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা আজহারুল ইসলাম, আব্দুস সালাম, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সামিউর রহমান সানজিদ, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন