শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২দিন ব্যাপি মানব পাচার রোধকল্পে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ২ দিন ব্যাপি মানব পাচার রোধকল্পে এক প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“মুক্তি সাউথ এশিয়া” প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন রাইটার্স যশোরের বাস্তবায়নে বৃহস্পতিবার( ১২ অক্টোবর) বিকাল ৩ টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।

কলারোয়া পৌর সভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ রাসেল রানা। প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার আজাহারুল ইসলাম, প্রোগ্রাম সমন্বয়কারী বাদশা মিয়া, প্রোগ্রাম অফিসার( রাইটস যশোর) আসাদুজ্জামান, কাউন্সিলর তানিয়া হাসান সহ সংস্থার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক হিসাবে ১৬ জন যুবক প্রশিক্ষণ গ্রহন করেন বলে জানা যায়। গত বুধবার(১১ অক্টোবর) কর্মশালাটি শুরু হয়ে বৃহস্পতিবার(১২ অক্টোবর) শেষ হয়।

উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে “যশোর রাইটস” মানবধিকার সংরক্ষণে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, মানব পাচার প্রতিরোধে বিশেষ করে শিশুদের পাচার রোধ, পাচার থেকে শিশুর উদ্ধার কার্যক্রম, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান ও পুনর্বাসন ব্যবস্থা করা।

এ ছাড়া, বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানা যায়। প্রকল্পটি যশোর রাইটস’র বাস্তবায়নে, এক্সপার্ট লুক্সেমবার্গ’র কারিগরি সহযোগীতায় ও ইউএস ডিপার্টমেন্টের অর্থায়নে মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের আওতায় যশোর ও সাতক্ষীরা জেলায় কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বলে কতৃপক্ষ জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক