শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কলারোয়ার ফারহানা নাজনীন

আসাদুজ্জামান ফারুকী: সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গত ২৩ ফেব্রুয়ারি তিনি ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান।
তিনি শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সিংহলাল প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেনি পড়াশোনা শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হন ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজে। ২০১৪ সালে এইচএসএসিতে জিপিএ-৫ পেয়ে এডমিশন নেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষাতেও অসামান্য ফলাফল করে ভবিষ্যতে বিচারক হওয়ার প্রত্যয়ে ভর্তি হন আইন বিভাগে। ২০১৯ সালে এলএলবি ও ২০২০ সালে এলএলএম সম্পন্ন করেন ফারহানা। এরপর ১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

এ ব্যাপারে ফারহানার চাচা ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাকির হোসেন বলেন, তার ভাতিজা ফারহানা নাজনীন অত্যন্ত মেধাবী একটা মেয়ে। যেন পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। তার আগ্রহ ও উদ্দীপনা দেখে সকলেই ভাবতো সে কোন একসময় বড় কোন অফিসার হবে।

ফারহানা তার মানসিক চাপ এবং মোটিভেশন বজায় রাখার বিষয়ে বলেন, ‘বিজেএস পরীক্ষায় এ সাফল্যে তার বাবা সবসময় তাকে সাহস দিয়েছেন এবং পরিবারের সামগ্রিক সমর্থন ছিল অপরিসীম। যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব।’

উল্লেখ্য যে, তার স্বামী আরিফ হোসেনও সহকারী জজ হিসেবে বরগুনা জেলা আদালতে কর্মরত আছেন৷

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা