শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অমর একুশের ০৩ দিন ব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান জেলা প্রশাসন ও গুনীজন

স্টাফ রিপোর্টার: “আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ০৩ (তিন) দিন ব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী হয়েছে।

মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহসী করবে। সময়ের চলমান সিঁড়িতে দাড়িয়ে জীবনের বাস্তবতায় স্মরণীয় বরনীয় সব মানুষকে নিয়ে যত প্রচার প্রসার হবে ততই দেশ ও জাতির উন্নয়ন হবে।

উক্ত মেলা শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, আভিভাবক,জ্ঞানীজন, সুধীজন, কবি, সাহিত্যিক, লেখক সহ সমাজের নানা শ্রেণীর মানুষ এবং দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। মেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগারে সাতক্ষীরার নবীন-প্রবীন, লেখক, গবেষক কবি সাহিত্যিকদের লেখা বেশ কিছু প্রকাশিত বই সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই স্থান পেয়েছে, যা প্রশংসনীয়।

উক্ত মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রধাসন, সরকারি গণ গ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমী, প্রথম আলো বন্ধুসভা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার, ঈক্ষণ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, সাতক্ষীরা পৌরসভাসহ ২৫ টি স্টল অংশগ্রহণ করে। মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার কর্তৃক স্টলটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান মোঃ জিয়ারুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, অবসর প্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা জমির উদ্দীন সহ কবি, সাহিত্যিক নাট্যকর, গবেষক সুধীজন ও গুণীজন, সাংবাদিকবৃন্দ।

সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন মেলায় স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক রিয়াজুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক