শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আ.লীগ সভাপতির স্বাক্ষর নকলের অভিযোগ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের স্বাক্ষর ও প্যাড নকল করার অভিযোগ। তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন গঠনতান্ত্রিক মোতাবেক আহবান না করার অভিযোগে এনে সম্মেলন স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শনিবার সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সে উপলক্ষে আমন্ত্রণ পত্রও প্রস্তুত ও বিতরণ করা হয়। উক্ত সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে, জেলা সভাপতিকে কিছু না জানিয়ে, আমন্ত্রণ পত্রে তাকে অতিথি না করে এবং জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দেশের বাইরে থাকায় তড়িঘড়ি করে পকেট কমিটি গঠন করতে একটি পক্ষ ৬নং ওয়ার্ডের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী অভিযোগ করায় সম্মেলন স্থগিত করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকটে পাঠানো পত্রে তিনি উল্লেখ করে বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোন ইউনিটের সম্মেলন করতে হলে সেই ইউনিটের সভা করেই সম্মেলনের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে গঠনতন্ত্র না মেনে ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপেক্ষা করা হয়েছে। তাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দেশে আসার পরে অভিযোগ সমুহ তদন্তপূর্বক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগ সভাপতির দেয়া প্রেস বিজ্ঞপ্তিটি তার নিজের দেয়া বিজ্ঞপ্তি নয়, এমন মন্তব্য করে পুনরায় তার স্বাক্ষর ও প্যাড নকল করে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় একটি মহল। ভূয়া বিজ্ঞপ্তিটি শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েলে জেলা আওয়ামী লীগ সভাপতির নজরে আসে।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক নিজের স্বাক্ষর ও প্যাড নকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে দাবি করে একটি ভিডিও বার্তা ও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন ।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্যাড ও স্বাক্ষর নকল করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের ৩০ সেপ্টেম্বর এর সম্মেলন পূর্বের নির্দেশনা অনুযায়ী স্থগিত থাকবে। আগামীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভারত থেকে দেশে ফেরার পর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনাপূর্বক তদন্ত সাপেক্ষে সম্মেলনের তারিখ পুনরায় ঘোষণা করা হবে। সকল নেতৃবৃন্দকে জেলা আওয়ামী লীগের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হইল।

বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক বলেন, কে বা কারা আমার প্যাড ও স্বাক্ষর নকল করেছে জানি না। তবে আমার প্যাড ও স্বাক্ষর নকল করে যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ