রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসপি মনিরুজ্জামানের নির্দেশনায় ‘অজ্ঞান পার্টির’ সরদার সহ গ্রেপ্তার-৩

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির সরদার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী অজ্ঞান পার্টির আরও দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

শনিবার (৮ এপ্রিল) রাতে সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুর সাড়ে ৩ টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- শ্যামনগর থানার চৌবাড়ীয়া গ্রামের জবেদ আলীর ছেলে অজ্ঞান পার্টির সরদার আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু (৩৫) বাবুর স্ত্রী আয়েশা খাতুন, সাতক্ষীরা সদর থানার খানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৫)।

গ্রেপ্তারের পর অজ্ঞান পার্টির সরদার আবুল খায়ের বাবুর স্বীকারোক্তি মতে তার কালিগঞ্জ থানার চৌবাড়ীয়া নিজ বাড়ি থেকে ৫ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, নগদ ৯ হাজার টাকা, ১ বোতল চেতনানাশক তরল পর্দার্থ, ১ কৌটা চেতনানাশক গুড়া ও ২ বোতল পোর্টেবল গ্যাস রেন্স উদ্ধার করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে নানা ধরনের চুরি সংঘটিত হয়ে আসছিল। তার ধারাবাহিকতায় ৩১ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানাধীন এলকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চেতনানাশক ঔষধ স্প্রে করে নগদ ৯ হাজার টাকা ও ১০ আনা ওজনের স্বর্ণের কানের দুল যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের ৫ আনা ওজনের একটি আংটি চুরি হয়। এছাড়াও সদর থানার আলীপুর কুলপোতা গ্রামের হারাণ চন্দ্রের বাড়িতে একই ভাবে চুরি সংঘটিত হয়। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে অজ্ঞান পার্টির সরদার বাবুকে আটক করা হয়েছে। এ সময় বাবুর স্ত্রী ও সহযোগী সাগরকে আটক করা হয়। অজ্ঞান পার্টির সর্দার বাবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে। তার অপর সহযোগী সাগরের বিরুদ্ধে ৫ টি মামলা চলমান।

পুলিশ সুপার আরও জানান, ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টি তৎপর হয়েছে। তাদের প্রতিহত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক