শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশন

দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) বেলা ১১টায় শহরের বাজার কোলকাতার তৃতীয় তলায় কারি কিচেন রেস্টুরেন্ট’র কনফারেন্স রুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। ডায়ালগ সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী ম-ল, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সচিব মো. লিয়াকাত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জিআইজেড এর এডভাইজার টেকনিক্যাল এ্যান্ড মনিটরিং অফিসার রতন মানিক সরকার, ব্রাক ইউডিপি’র কো অর্ডিনেটর মো. ইউছুপ আলী, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সিলিটেটর রেবেকা ¯িœগ্ধা বাড়ৈ প্রমুখ। উক্ত ডায়ালগ সেশনে ইটাগাছা পূর্বপাড়ায় সুপেয় পানি ও রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করাসহ পৌরসভার ৫নং ওয়ার্ডকে এ কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হয় এবং ৫নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষে আলোচনা করা হয়। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর ও পৌরসভার নাগরিক সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার লক্ষে কোরটিম ও ভলেন্টিয়ারদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর রবীন গাইন।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ