মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কার্বাইড মেশানো সাড়ে ৪ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৪ হাজার ২’শ ৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে জেলা প্রশাসন সাতক্ষীরা। এ ঘটনায় মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বাঁকাল এলাকায় জব্দ করা আমগুলো ভ্রাম্যমাণ আদালতে বিনষ্ট করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি বাপ্পি দত্ত রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৪ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কার্বাইড মেশানো আম ঢাকায় পাঠানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আম গুলো জব্দ করে, পরে প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ঘটনাস্থলে পরিদর্শন শেষে আমে কার্বাইড মেশানোর সত্যতা পেয়েছি। পরবর্তীতে আমগুলো আটক করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। তিনি বলেন, যেহেতু মালিককে পাওয়া যায়নি সেহেতু জরিমানা করাও সম্ভব হয়নি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো ২১৩ ক্যারেটে থাকা ৪ হাজার ২’শ ৬০ আম আইন অনুযায়ী বিনষ্ট করা হয়।

এনডিসি আরও জানান, নির্ধারিত সময়ের পূর্বে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপর্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অব্যহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন