বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে সমাবেশ ও পদযাত্রা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৮) সামনে রেখে ‘জলবায়ু সুবিচার’ এর দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিগত সময়ে কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৈশ্বিক উষ্ণতা রোধে অবশ্যই তাদের কার্বন নিঃসরণের হার কমাতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। মানবজীবন ঝুঁকির মধ্যে পড়বে। এরই মধ্যে প্রাণ-প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ জায়গা-জমি, ঘর-বাড়ি এমনকি কাজ হারিয়ে সংকটাপন্ন জীবনযাপন করছে। জলবায়ু পরিবর্তনসহ নানা সংকটে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে লাখ লাখ মানুষ। এর দায় বিশ্বের ধনী দেশগুলোকে নিতে হবে।

সমাবেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, কবি সরদার গিয়াস উদ্দীন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরাসহ অন্যরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর