মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে এডভোকেসি সভা

সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই-২০২৬) সকাল ১০ টায় ম্যানগ্রোভ সভা ঘরে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সী ইন্সপেক্টর মো: ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক পবিত্র মোহন দাশ,সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ শফিক উদ-দৌলা সাগর, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত,ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদাসহ সাংবাদিকবৃন্দ, অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, যুব নেতৃত্ববৃন্দ ।

এডভোকেসিতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।

সভায বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা সাতক্ষীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ও খালের নাব্যতা হ্রাস এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে সাতক্ষীরা পৌরসভায় জলাবদ্ধতা একটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, সরকারি-বেসরকারি অফিস এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র জলাবদ্ধ হয়ে পড়ে। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
জলাবদ্ধতার অন্যতম কারণ হলো প্রাকৃতিক খাল ও জলাশয় দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে কঠিন বর্জ্য ফেলা, নিয়মিত পরিষ্কার-পরিচর্যার অভাব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পানি নিষ্কাশনের বিষয়টি যথাযথভাবে বিবেচনায় না নেওয়া। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেও সমস্যাটি দীর্ঘদিন ধরে সমাধানহীন রয়ে গেছে। আয়োজক প্রতিনিধি বলেন, এডভোকেসির উদ্দেশ্য ছিল সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নে ভূমিকা রাখা। সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতার বর্তমান অবস্থা, কারণ ও প্রভাব সম্পর্কে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত ধারণা তৈরি করা। জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করা। নাগরিক সমাজ, গণমাধ্যম, নারী, যুব ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই জলাবদ্ধতা ব্যবস্থাপনার জন্য যৌথ উদ্যোগ গ্রহণ করা।

জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করণীয় সম্পর্কে অতিথি বৃন্দ বলেন, সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধ এলাকাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান পরিকল্পনা গ্রহণ।

-পৌর এলাকার ড্রেন, খাল ও পানি নিষ্কাশন পথ জরুরি ভিত্তিতে পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ গ্রহণ।
-খাল, জলাশয় ও প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
-কঠিন বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করে ড্রেনে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
-বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে নিয়মিত সমন্বয় সভা এবং অগ্রগতি পর্যালোচনার ব্যবস্থা করা।
-জলবায়ু সহনশীল ড্রেনেজ অবকাঠামো উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়া।
-নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা।
-জলাবদ্ধতা নিরসনে নারী, যুব ও নাগরিক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করা।

আলোচনা সভায় যে সমস্ত প্রস্তাবনা উঠে আসে , সাতক্ষীরা পৌর এলাকাকে পুরোপুরি ড্রেনেজ নেটওয়ার্কের মধ্যে এনে পানি নিষ্কাশনের জন্য প্রাণসায়ের খালের সাথে সংযুক্ত করতে হবে।

পৌর এলাকার মধ্যে মৎস্য ঘের বন্ধ করতে হবে। এছাড়া অন্যান্য এলাকায় মৎস্য ঘের করার ক্ষেত্রে অবশ্যই পানি নিষ্কাশনের জন্য আউট ড্রেন রাখা বাধ্যতামূলক করতে হবে।

বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনের জন্য সমগ্র জেলার খাল-বিল-নদী-নালা দখলমুক্ত করে নেটপাটা ও অবৈধ বাঁধ অপসারণ করতে হবে।
অকেজো স্লুইসগেটগুলো সচল করতে হবে ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পূর্ব প্রস্তুতি নিতে হবে।

বেতনা ও মরিচ্চাপ নদীতে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ নিতে হবে।

আন্তঃনদী সংযোগ বিশেষ করে ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, বেতনা, শালিখা ও কপোতাক্ষকে খননের আওতায় এনে চিরায়ত নিয়মে পানিপ্রবাহ সচল করতে হবে।

গৃহীত উন্নয়ন প্রকল্প অবশ্যই পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল হতে হবে।

জলাবদ্ধতা দূরীকরণে নদী ও খাল খননের মত মহাপরিকল্পনা বাস্তবায়ন যেহেতু সময়সাপেক্ষ বিষয়। সেহেতু জরুরী ভিত্তিতে সাতক্ষীরার পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আশপাশের ঘেরের বাঁধগুলো গুড়িয়ে দিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হবে এটাই জনগণের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী

ঐতিহ্যবাহী ও সাফল্যে অনন্য ​সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে অত্যন্ত আনন্দঘনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ৩৩ বিজিবির মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
  • সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
  • সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জন নেতার পদত্যাগ
  • সাতক্ষীরায় সাইক্লোন শেল্টারের প্রবেশগম্যতা বিষয়ক ফলাফল উপস্থাপন