শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” স্লোগানকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এম জি আযম, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ইউএইচএফপি অফিসার মোঃ ফরহাদ জামিল।

এসময় উপস্থিত ছিলেন পিপি এ্যাড. আব্দুল লতিফ, জিপি এ্যাড. শম্ভু নাথ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, প্যানেল আইনজীবী এ্যাড. হাসনা হেনা খান, এনজিও প্রতিনিধি এ্যাড. মুনীর উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মনি, জাতীয় মহিলা সংস্থার জেলা সভানেত্রী জোৎসা আরা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জজ জেবুন্নেছা ও প্রদীপ কুমার দাশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা