শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা প্রতিরোধে আমাদের আগামী প্রজন্মকে সুস্থ্য সবল রাখতে স্কুল-কলেজ বন্ধ রেখে বিভিন্ন কার্যক্রম অন-লাইনে
কার্যক্রম চলছে। কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে তোমরা দেশের হাল ধরবে। তাই তোমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশ গবেষণা করছে। তিনি শুধু বাংলাদেশ ছাড়িয়ে বহি:বিশ্বে বিশ্ববন্ধু স্বীকৃতি পেয়েছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করিয়েছেন। বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রচষ্টায় আমরা এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশী।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো.আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সমগ্র উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি
শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত