শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নব-নির্বাচিত পৌর কাউন্সিলর ফিরোজ হাসানকে সংবর্ধনা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে পুনরায় আলহাজ কাজী ফিরোজ হাসান পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সুলতানপুর ঝিল পাড়া এলাকাবাসীর পক্ষ থেকে বারবার নির্বাচিত সকলের প্রিয় কাজী ফিরোজ হাসানকে ফুল, মিষ্টি, ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ০৪নং ওয়ার্ডের ওমর ফারুক জামে মসজিদ সংলগ্ন মাঠে ঝিল পাড়া এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল খালেক, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, ওমর ফারুক জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ আবুল মহসেন, অধ্যাপক শাহাজান আলী, হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ, আব্দুর রাজ্জাক চঞ্চল, শ্রমিক নেতা মুজিবর রহমান, আমিরুল হক, শাহাজান কবির সাজু, অভি প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ বিগত পাঁচ বছরে পৌর কাউন্সিলর আলহাজ কাজী ফিরোজ হাসান এর মাধ্যমে ৪নং ওয়ার্ডে বাস্তবায়িত ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম হাবলু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা