রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফ্রি চক্ষু শিবির

নিজস্ব প্রতিনিধি: রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ২য় তলায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল’র যৌথ আয়োজনে এবং সাইট সেভার্স ও ব্র্যাক এর সহযোগিতায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, চক্ষু শিবির’র চেয়ারম্যান মো. কামরুজ্জামান রাসেল, কো-চেয়ারম্যান অলিউল্লাহ, রোটাঃ পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি ফারহা দীবা খান সাথী, সহযোগিতায় আব্দুল মান্নান, রোটাঃ শিমুন শামস্, রোটাঃ সিএন নাজমুল ইসলাম, রোটার‌্যাক্টর মো. নাইমুর রহমান, আবু তাহের বিল্লাহ, শারমিন আক্তার রিয়া, কর্ণ বিশ্বাস, মেহেদী, আতিক মুজাহিদ, আমিনুর রহমান, শিহাব হোসেন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির-২০২৫ এ ২ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগী চিকিৎসা নিতে রেজিস্ট্রেশন করে।
চক্ষু পরীক্ষা শেষে আগত রোগীদের ব্যবস্থা পত্র এবং ফ্রি চোখের ছানী অপারেশনের জন্য ৫৯ জন চক্ষু রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়।
এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ