সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বাংলা ভাষা ও সাহিত্যের দুই প্রধান কবি সংগীতমনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অগ্নিবীণা,জেলা সংসদের আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সাহিত্য আলোচনা ও সংস্কৃতিক সন্ধ্যা চলে রাত দশটা পর্যন্ত। এছাড়া ধুমকেতু প্রকাশনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচিত হয়েছে।

কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপপরিচালক ডঃ শাহেদ মনতাজ।

অগ্নিবীণা, সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর ভার্চুয়ালি আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে কবি নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, প্রফেসর আব্দুল হামিদ জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন প্রমূখ।

রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন গুণী কণ্ঠশিল্পীবৃন্দ।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলা ভাষা ও সাহিত্যের সম্পদ নন,তাঁরা বিশ্ব সাহিত্যের সম্পদ। দু’জনই তাঁদের মেধা ও অর্জিত সম্পদ অকাতরে বিলিয়েছেন মানুষের কল্যাণে। অথচ বর্তমান সময়ে তাঁদের দু’জনকে সাম্প্রদায়িকতার গণ্ডিতে আটকাতে দেখা যায় অনেক বুদ্ধিজীবীর,যেটা দু:খজনক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ