রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রূপান্তরের আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: অদ্য ০৭ মার্চ ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি।

আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করেন ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। উন্মুক্ত আলোচনায় নাগরিক প্লাটফর্ম সক্রিয় করনের লক্ষ্যে সদস্যরা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং শান্তি সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিষয়গুলি চিহ্নিত করেন এবং পর্যালোচনা করেন।

সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করা হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার ০৭ টি উপজেলার সিএসও প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। সভায় বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সামাজিক অস্থিরতার মধ্যে যুবদের উদ্বুদ্ধ করে সামাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যোগ খুবই সময়োপযোগী সিদ্ধান্ত।

সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য উদাত্ব আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন। সভাযর সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আস্থা প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যসহ প্রকল্পের মনিটরিং অফিসার তাহরাতুল জান্নাত মোহনা।

প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক