সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র আয়োজনে এবং ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্কের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের
সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্ররা সদর-২ আসনের সংসদ সদস্য নো-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ ও লালন করি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা।

তিনি আরো বলেন, ২০১৩ সালের কুকর্মের কারণে আমাদের অনেক দুর্নাম বয়ে এনেছে। সর্বক্ষেত্রে আমাদের এলাকার মানুষ সামগ্রীক দিক দিয়ে অনেক ভালো। কিন্তু
আমাদের এলাকার সন্তানদের চাকুরীতে প্রমোশন হয়না আমাদের দূর্নামের কারণে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে যেতে চায়। সুন্দর ও নান্দনিক
সাতক্ষীরা তৈরী করতে চায়। যেখানে থাকবেনা জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শোকের মাসে জাতির জনক
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ ও ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্য়ায়ু কামনা করেন এমপি রবি।”

সংলাপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা
শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ইসলামিক ফাউন্ডেশন’র সাতক্ষীরা’র উপ পরিচালক আবুল কালাম আজাদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অফিসার শশাঙ্ক বরণ রায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, অধ্যক্ষ আশেক ই এলাহী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, খ্রিষ্টান ধর্মীয় প্রতিনিধি হেনরি সরদার, হিন্দু ধর্মীয় প্রতিনিধি দিবাকর ভট্টাচারিয়া দেবু, সাতক্ষীরা মেডিকেল
কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএম ও ডা. মো. সালমান হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. ফারুক হাসান প্রমুখ।

এসময় ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি,
শিক্ষক, যুব প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর