রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বামীর সন্ধানের দাবিতে স্ত্রী সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে তিন দিন আগে যশোর থেকে তুলে নিয়ে আসা স্বামীর সন্ধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগির স্ত্রী।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মাসুম বিল্লার স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন (২৯)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় গত কয়েক বছর ধরে স্বামীসহ স্বপরিবারে আমরা যশোরে ভাড়াবাড়িতে বসবাস করে আসছি। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ১ আগস্ট বেলা ৩টার দিকে যশোর সংকরপুরে কাজ করা অবস্থায় ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে আসে। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে দুর থেকে একটি কার্ড দেখান এবং এরপরই আমার স্বামীকে বেধড়ক মারপিট করতে থাকে তারা। সেই থেকে আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না। পরে কালিগঞ্জ থানা, সাতক্ষীরা ডিবি কার্যালয়, হাসপাতাল এবং জেল খানায় খবর নিয়েছি। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।

সাবিনা ইয়াসমিন বলেন, আমার স্বামী যদি অপরাধী হয়ে থাকে তাকে পুলিশ আটক করলে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানোর কথা কিন্তু সেখানেও নেই আবার সাতক্ষীরার ডিবি পুলিশ জানে না তাহলে আমার স্বামীকে কারা তুলে নিয়ে গেল? আমার জানা মতে আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলো না। বর্তমান বাংলাদেশে কোন আসামীকেই এভাবে গুম করার সুযোগ নেই তাহলে আমার স্বামীকে কারা নিয়ে গেল।গত তিন দিন ধরে তিনি কোথায় আছেন প্রশাসনের কাছে তা জানতে চান তিনি।

তিনি আরো বলেন, বিগত ইউপি নির্বাচনে আমার স্বামী কৃষ্ণনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচন করেছিল। এটা নিয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে বিরোধ ছিলো। ওই ঘটনার জেরে তাকে এভাবে তুলে নিয়ে গুম করা হল কি না সেটিও ভেবে পাচ্ছি না। আমি আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা হায় পড়েছি। আমার স্বামীই আমাদের পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাকে না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি।

তিনি ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে আসা স্বামীর সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ