বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫০ জন শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষা বৃত্তি

স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন সাতক্ষীরায় দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে । সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেওয়া হয়।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব সুমনা আইরিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে সারা দেশ ব্যাপী বিভিন্ন উপজেলায় কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে আজ সাতক্ষীরা সদর উপজেলায় ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হলো। প্রত্যেক শিক্ষার্থীকে ৪ হাজার টাকা নগদ অর্থের পাশাপাশি ১০০০ টাকার শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। আগামী ৭ জুন জেলার শ্যামনগর উপজেলায় আরও ৩০ জন শিক্ষার্থীকে এই সহায়তা তুলে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২