রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাশেমপুরে নতুন ঈদগাহ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর শহর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন নতুন ঈদগাহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে কাশেমপুর শহর বাইপাস সড়কে বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন ঈদগাহ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. কামরুল ইসলাম, আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইদ্রিস আলী, কাশেমপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, দাতা সদস্য মো. সিদ্দিক আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. রিয়াসাত আলী, মো. মাহবুবুর সরদার, ক্যাশিয়ার তরিকুল ইসলাম, সহকারী ক্যাশিয়ার আব্দুল্লাহ গাজী, দপ্তর সম্পাদক এস.এম শফিকুল আলম, মসজিদের ইমাম মুফতি মো. মাসুদুর রহমান, মুয়াজ্জিন আব্দুল বারী প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে সদর এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশা পাশি তার পরিবার বর্গ এবং এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মো. কামরুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাশেমপুর শহর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হোসেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন