বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমান।

সোমবার (৭ অক্টোবর ) সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর সাথে সৌজন্য স্বাক্ষাত করে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় নিয়ে আলোচনা করেন।
পরে, উপজেলার কুলিয়া, সখিপুর ও দেবহাটা সদর ইউনিয়নে তিনি গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন।
ইউনিয়ন পরিদর্শনকালে তিনি ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়াম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে গ্রাম আদালতের কার্যক্রম, গ্রাম আদালতের সুবিধা, এখতিয়ার, আদালত গঠন, আদালত গঠনের প্রক্রিয়াসহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একইসাথে গ্রাম আদালতের মামলার নথি সংরক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দেবহাটা উপজেলা কো-অর্ডিনেটর রেবেকা সুলতানা ও
সাতক্ষীরা সদর উপজেলা কো-অর্ডিনেটর শেখ মুরাদুল হক।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী