রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিয়ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের এক অন্যন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ দেশ ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রুপকল্প ২০৪১ : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বিশে^র দরবারে বাংলাদেশ আজ অনেক ভাল জায়গায় অবস্থান করে নিয়েছে। উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ।

এ অন্যন্য অর্জন সম্ভব হয়েছে মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী প্রমুখ।

বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। কিনোট স্পিকার খুলনা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. হাসান হাওলাদার। এসময় জেলার সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বুশরা গ্রুপ লিমিটেড এর বিরুদ্ধে গ্রাহকদের এফডিআরের দুই কোটি টাকার লভ্যাংশবিস্তারিত পড়ুন

  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির
  • সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
  • নির্বাচিত হলে মাদক নির্মূলে কুশখালীতে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন