শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায়

এমপি রবি’র ঐচ্ছিক তহবিল হতে ৭৬ জনের মাঝে ২লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের সকল শ্রেণি পেশার মানুষের কথা চিন্তা করেন। বলেই তিনি বিশ্ববাসীর কাছে মানবতার মা বলে পরিচিতি লাভ করেছেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে বয়স্ক ও শিশুদের প্রতি অনেক বেশি যতœবান হতে হবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে। সেই সাথে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব, স্বাস্থ বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান এমপি রবি।’
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাপ্তাহিক ইচ্ছেনদী’র চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ
মহিউদ্দিন হাশেমী তপু, জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৭৬ জন দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস