শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে আধুনিক কলাকৌশল নির্ণয়ে বারি’র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় বিনা প্রশিক্ষণ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-বারি খুলনা দৌলতপুর কৃষি গবেষণা কেন্দ্র’র সরেজমিন গবেষণা বিভাগ।

কৃষক প্রশিক্ষণে ষাটজন গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সম্পৃক্ত কৃষক অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ২০১৯ সালে সাতক্ষীরা জেলাকে বারি’র এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদের রাজধানী ঘোষণা করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম।

আলোচনা করেন বারি’র কর্মসূচি পরিচালক ড. ফারুক হোসাইন, বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান প্রমুখ।

ড. হারুন অর রশিদ বলেন, ‘গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সাতক্ষীরার চাষীরা আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তাই টমেটো শুধু অর্থকরী ফসল না মানুষের পুষ্টি চাহিদা পুরণের গুরুত্বপূর্ণ ফসল। ১০০ গ্রাম ভক্ষণোপযোগী পাকা টমেটোতে ৯৪ গ্রাম জলীয় অংশ, ০.৫ গ্রাম মোট খনিজ, ০.৮ গ্রাম আঁশ, ০.৯ গ্রাম আমিষ, ০.২ গ্রাম স্নেহ, ৩.৬ গ্রাম শর্করা থাকে। উল্লেখযোগ্য খনিজ ও খাদ্য উৎপাদনের মধ্যে ক্যালসিয়াম ৪৮ মিগ্রাম, লৌহ ০.৪ মিগ্রাম, ক্যারোটিন ৩৫৬ মাইক্রোগ্রাম, খ্যাদ্যপ্রাণ বি-১ ০.১২ মিগ্রাম, খ্যাদ্যপ্রাণ বি-২ ০.০৬ মিগ্রাম ও খ্যাদ্যপ্রাণ সি ২৭ মিগ্রাম রয়েছে। তাই টমেটো চাষাবাদ শুধু চাষাবাদের জন্য চাষাবাদ নয়। জনউপকারী একটি গুরুত্বপূর্ণ ফসল।’

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন