শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তথ্য অধিকার আইন ও সাংবাদিকতার উপর কর্মশালা

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী তথ্য অধিকার আইন-২০০৯ ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকাল ১০ থেকে দিনব্যাপী কর্মশালার প্রথম সেশনের আলোচনা ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক।

তিনি বলেন ‘তথ্য অধিকার আইন-২০০৯ সাংবাদিকদের জন্য শক্তি, তবে এ ব্যাপারে কৌশলী হতে হবে।’ তথ্য অধিকার আইন ২০০৯-এর মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তথ্য আইন সাংবাদিকদের জন্য একটি শক্তি। যেকোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা এ আইন প্রয়োগে সুবিধা পেতে পারেন।

সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদ সভাপতি শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনটিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক সুভাষ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

সাতক্ষীরার জেলার সব প্রান্ত থেকে বিভিন্ন পত্রিকায় প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেছেন উপস্থিত অতিথিরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা