শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাকুরি দেওয়ার নামে এক প্রতারক ডিবির হাতে গ্রেফতার

সাতক্ষীরায় পুলিশ কন্সটেবলসহ বিভিন্ন সরকারি পদে চাকুরি দেওয়ার নামে অন্তত কুড়ি জনের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামের এক প্রতারককে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুস সামাদের ছেলে।

সে বিভিন্ন সময়ে শ্যামনগর সহ সাতক্ষীরা জেলার একাধিক ব্যক্তির নিকট থেকে চাকুরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার ২০ টি লিখিত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের হাতে। এই অভিযোগে মঙ্গলবার গভীর রাতে রাতে নুরুল ইসলামকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিল।

তিনি আরও জানান, আটক নুরুল ইসলাম সরকার দলীয় উচ্চ পর্যায়ের নেতাদের সাথে ছবি তুলে তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে আগের দুটি প্রতারণার মামলা রয়েছে। একাধিক প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন