বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তেলের দাম ১ টাকা বেশি রাখায় জরিমানা ২৫০০

তেলের দাম বাড়ার পর সাতক্ষীরার বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (০৬ মার্চ) দুপুর ১২টায় শহরের সুলতানপুর বড়বাজারে অভিযান শুরু করা হয়।

অভিযানকালে বড় বাজারের সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মানিক সাধুকে তালিকা মূল্যের থেকে এক টাকা বেশি দাম রাখায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স সাধু স্টোরকে করা হয়েছে ১০ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মানিক সাধু জানান, মূল্য তালিকায় ১৭৮ টাকা নির্ধারণ থাকলেও ১৭৯ টাকা করে বিক্রি করেছি। এজন্য আমাকে তিন হাজার টাকা জরিমানা করে। পরে অনুরোধ করলে ২৫০০ টাকা নিয়েছে। আমার কেনা পড়েছে ১৭৭.৫০ টাকা।

মেসার্স সাধু স্টোরের স্বত্বাধিকারী হাজরা সাধু জানান, আমার তেল আগে কেনা ছিল। কেনা পড়েছিল প্রতি লিটার ১৫৫-১৬০ টাকা। বিক্রি করছিলাম বর্তমান বাজার মূল্য ১৭৮ টাকায়। বেশি দামে বিক্রি করায় আমাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, বর্তমানে তেলের দাম বেশি রাখছেন বিক্রেতারা। বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান