রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

বিধি-নিষেধের কারণে টানা ২২ দিন বন্ধ রয়েছে গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা। এ অবস্থায় সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন মোটর শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা মখছুর রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, জুলফিকার হোসেন সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, বিধি-নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার বাস-মিনিবাস শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। টানা ২২ দিন গাড়ি বন্ধ থাকলেও এখনো পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি তাদের। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারগুলোর।

বক্তারা মোটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান।

একইসঙ্গে তারা ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় তারা বাস চালু করে দেওয়ার দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা