বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দলিত পরিষদের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারকারীদের শাস্তির দাবি

বাংলাদেশ দলিত পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর দাসের বিরুদ্ধে মিথ্যাচারকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দাস।

এসময় সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গত ২২ শে অক্টোবর সাতক্ষীরা শহরের মেহেদী মার্কেটে দলিত বেঁদে হরিজন পরিষদ এর সকাল ১১ টায় এক জরুরী সভায় সাতক্ষীরা সদর উপজেলা শাখার বিতর্কিত সাবেক সভাপতি স্বপন কুমার বিশ^াসের সভাপতিত্বে জরুরী সভায় সাতক্ষীরা দলিত জনগোষ্ঠীর আপামর জনসাধারনের নির্ভরযোগ্য, সর্বজন শ্রদ্ধেয় গৌর দাসের বিরুদ্ধে নানা মিথ্যাচার করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে আশির দশক থেকে দলিতদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার একমাত্র সামাজিক সংগঠন বাংলাদেশ দলিত পরিষদ দীর্ঘদিন ধরে সরকারী এবং বেসরকারী পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় বাংলাদেশ দলিত পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গৌরদাসের সভাপতিত্বে বর্তমানে বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা কমিটি বিভিন্ন ইতিবাচক কর্মকান্ড বিশেষ করে দলিতদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখছে। দলিতদের আর্থসামাজিক উন্নয়নে জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ দলিত পরিষদ এর সাংগাঠনিক কার্যক্রমের তৎপরতা অত্যন্ত সু-দক্ষতার সাথে গৌরদাসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। দলিতদের অধিকার প্রতিষ্ঠার জাতীয় মঞ্চ বাংলাদেশ দলিত পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরদাসকে জড়িয়ে কতিপয় নাম সর্বস্ব স্বার্থান্বেষী মহল যারা দলিত, বেঁদে, হরিজন এর নামে একটি কমিটির আত্মপ্রকাশ ঘটিয়ে কুরুচিপূর্ন বাক্য ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন তা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। নাম মাত্র ভুইফোড় সংগঠন নীতি বর্হিভুত সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্পের নামে উদ্দেশ্যহীন সংগঠন তৈরি করে সরকারী সেবাসমুহ ভুলুন্ঠিত করার গভীর ষড়যন্ত্র করার নীল নকশা তৈরি করছে। জানতে পেরেছি যে, বাংলাদেশ দলিত পরিষদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতিকে বিভিন্নভাবে হয়রানি করতে ফোন নাম্বারে এই অসাধু চক্র বিভিন্নভাবে হুমকী ধামকী দিচ্ছে। গৌরদাসকে বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ করে হেয় প্রতিপন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় অস্তিত্বহীন নাম সর্বস্ব সংগঠন দলিত বেঁদে হরিজন পরিষদ শুধু মাত্র সাতক্ষীরাতে এর একটি নামে মাত্র কমিটির আতœ প্রকাশ ঘটেছে।

বাংলাদেশ দলিত পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সাতক্ষীরাতে নামমাত্র প্রতারক সংগঠন দলিত বেঁদে হরিজন পরিষদ ও তাদের মদদদাতা সকল স্বার্থান্বেষীমহলকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক