রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় আইনের আশ্রয় লাভের অধিকার, লিগ্যাল এইডের মাধ্যমে নিশ্চিত করেছে শেখ হাসিনা সরকার’ এই পতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২১ পালিত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভির আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে এক ভার্চুয়ালী আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য দেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো: সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য দেন, হাবিবুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ঢাকা, মো: হুমায়ন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা, নন্দলাল সুত্রধর, ডেপুটি চিফ অপ পার্টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, পিপিজে এ্যাকটিভিটি ঢাকা, মাহবুব হাসান, রিজোনাল কো-অর্ডিনেটর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, পিপিজে এ্যাকটিভিটি। সভায় বক্তারা র্ভাচুয়াল আলোচনায় অংশ নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২১ ও লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা পরিচালনা করেন জনাব সালমা আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাতক্ষীরা।

আলোচনা সভায় আরো যুক্ত ছিলেন, সাতক্ষীরার উত্তরন প্রতিনিধি মোহাম্মাদ মনিরউদ্দিন, এনজিও সহায় এর প্রকল্প সমন্বয়কারী মো: মেহেদী হাসান, উইমেন জব ক্রিয়েশন সেন্টার,পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী, প্যানেল আইনজীবী নাজমুন নাহার ঝুমুর ও আব্দুর রাজ্জাকসহ সাতক্ষীরার বিভিন্নি সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা