শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রয়াত আ.লীগ নেতা আবুল খায়েরের কবর জিয়ারতে নেতৃবৃন্দ

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের এর কবর জিয়ারত করেছে আ.লীগ নেতা ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সোমবার (০২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামের বাড়িতে যান নেতৃবৃন্দ এবং মরহুম আবুল খায়ের সরদারের শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
পরে সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সাবেক সভাপতির কবর জিয়ারত করেন।

এসময় নেতৃবৃন্দ মরহুমের পরিবার, দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবুল খায়ের সরদার বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন।’

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের এর কবর জিয়ারত এর সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, গণেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, নির্বাহী সদস্য মাস্টার মফিজুর রহমান, প্রভাষক এম সুশান্ত, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুর গফুর, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক ও ইউপি সদস্য মহাদেব, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওমর ফারুক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল