শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ নভেম্বর) সকাল ১০টায় যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর এস.এম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল প্রমুখ।

প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদা জাহান মৌ ও শেখ কাইয়ুম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কো-অর্ডিনেটর আশুতোষ কুমার বিশ্বাস, আ.লীগ নেতা মোহাম্মদ আলী সুজন, মাদক নিরাময় কেন্দ্র আদর এর পরিচালক কাজী আকতার হোসেন, জিয়াউর বিন সেলিম যাদু, খন্দকার আনিছুর রহমান তাজু, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক জেলার শ্রেষ্ঠ সংগঠন পুরস্কারপ্রাপ্ত মো. বজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কম্পিউটার অপারেটর আবুল কালাম, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দন হিমেল প্রমুখ।

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ অনুষ্ঠানে ইলেকট্রন্ক্সি, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, রিফ্রিজারেশন এন্ড এয়ারকান্ডিশনিং, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি, পোশাক তৈরী বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন