শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যা চুরির অপবাদ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পানি বহনকারীর বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া গ্রামের মোনতাজ আলী গাজীর পুত্র মো: আব্দুস সালাম।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে ভ্যানে করে বিশুদ্ধ পানি ডেলিভারি করে জীবিকা নির্বাহ করে আসছি। দীর্ঘদিন ৮ বছর ধরে এই পানির ব্যবসার সাথে জড়িত। সেই কাকডাকা ভোরে বাড়ি থেকে বেরিয়ে শহরের বিভিন্ন বাড়িতে পানি ডেলিভারি করে বাড়ি ফিরি। গত ১০ অক্টোবর ২০২১ তারিখে আমাদের বাড়ি থেকে কোয়াটার কিলোমিটার দুরে অবস্থিত মুজিবুর রহমানের বাড়িতে চুরি সংঘটিত হয়। চুরির দুইদিন পর গত ১২ অক্টোবর ২০২১ আমার বাড়িতে পুলিশ এসে বলে ওই বাড়িতে চুরি ঘটেছে, ওই চুরি নাকি আমি করেছি মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন মুজিবুর রহমানের পুত্র ইমরানের স্ত্রী মরিয়ম। চুরির সময় নাকি ওই চোর মরিয়মের ২ বছর বয়সী পুত্রের গলায় ছুরি ধরে মুখে, বুকে কামড়িয়েছে, খামছিয়ে ধর্ষনের চেষ্টা করে।

এসময় তারা দুটি স্বর্ণের গহনাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় মর্মে একটি অভিযোগ করে মরিয়ম। ওই অভিযোগে মরিয়ম সরাসরি আমাকেই দোষারোপ করেছেন। তিনি আমাকে চিনতে পেরেছেন। অথচ ওই চুরির বিষয়ে আমি কিছুই জানতাম না, জানিও না। চুরি সংঘঠিত হওয়ার সাথে সাথে মরিয়ম কারো নাম বলেনি। অথচ ১ দিন পর আমার উপর মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন। আমি অসহায় নিরিহ পানি সরবরাহকারী। অন্যের বাড়িতে পৌছে দেই। আবার অনেক মানুষের ঘরের মধ্যেও তুলে দিতে হয়। দীর্ঘ ৮ বছরেও আমার বিরুদ্ধে কেউ এধরনের অভিযোগ করেনি। অথচ আজ মিথ্যা চুরির ঘটনায় জড়িয়ে আমাকে হয়রানির চেষ্টা চালিয়েছে। স্থানীয় পারুল নামের এক মহিলার ইন্ধনে উল্লেখিত মরিয়ম ঘটনার পর আমাকে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছেন। সারাদিন হাজারো মানুষের বাড়িতে পানি পৌছে দিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পর অত্যান্ত ক্লান্ত হয়ে পড়ি।

এছাড়া রাতে আমি চোখেও দেখি না। যে কারনে রাতে কোথাও যেতে পারি না। তার বাড়িতে চুরির ঘটনায় আমারও ব্যথিত হয়েছি। কিন্তু আমার মত খেটে খাওয়া একজন মানুষকে হয়রানির চেষ্টা করে লাভ কি। তিনি চিহ্নিত পূর্বক আমাকে ওই মিথ্যা অপবাদ এবং মামলার দায় হতে অব্যাহতি প্রদানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত