বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভা

সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২২১৭) এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের পাকাপুল মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার।

তিনি বলেন, দেশের রং কোম্পানীগুলোর মধ্যে এলিট পেইন্ট, বার্জার পেইন্টস, নিপ্পন পেইন্ট ও এশিয়ান পেইন্টস অন্যতম। ওই কোম্পানীগুলো রং দিনের পর দিন জেলার অধিকাংশ ঘর মালিকরা লাখো লাখো টাকা দিয়ে ক্রয় করেন। সেই রং দিয়ে অর্ধ শতাধিক সাব-কন্ট্রাকট্রারের অধীনে কাজ করেন সদর উপজেলার প্রায় ৪ শতাধিক রং মিস্ত্রী। ওই সাব-কন্ট্রাকট্রার ও মিস্ত্রীদের মধ্যে অধিকাংশই আমাদের কাছে দীর্ঘদিন অভিযোগ করছে, ‘গত ৩ মাসে ১৮ লিটারের এলিট পেইন্ট, বার্জার পেইন্টস, নিপ্পন পেইন্ট ও এশিয়ান পেইন্টস এর দাম ড্রাম প্রতি ৩০০ থেকে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ওই রংগুলো ঘর মালিকদের ওয়ালে যখন মিস্ত্রীরা করছে তার কিছুদিনের মধ্যে রং ডিস্ ক্যালার হয়ে যাচ্ছে। তাদের সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের সভায় আমরা ওই ৪ কোম্পানীর রং বর্জন ঘোষণা করলাম।

ঘর মালিকদের ওই ৪ টি কোম্পানীর রং কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

এসময় সাব-কন্ট্রাকট্রার আঃ আলিম, আতিয়ার রহমান, জহুরুল ইসলাম, আনারুল ইসলাম, মিজানুর রহমান, রং মিস্ত্রী শামীম, মফিজুল ইসলাম, নাজমুল, আসাদুল, আশীষ, জুলফিকার ও ফারুক হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী